স্টাফ রিপোর্টার: রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তাদের আটক করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরেবাংলা নগরের ইন্দিরা রোডে অবস্থিত তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মসজিদের দ্বিতীয় তলায় বৈঠক চলাকালে ২৩ জনকে আটক করা হয়। অভিযানে তেজগাঁও থানা পুলিশের পাশাপাশি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-র একাধিক টিম অংশ নেয়। বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকা পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। তবে তারা কোন নির্দিষ্ট নিষিদ্ধ সংগঠনের সদস্য কিনা, তা এখনো নিশ্চিত করা হয়নি। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, "তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।"
পুলিশ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবল ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্র ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: সরকারি সম্পত্তি রক্ষা, বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে ২১টি সরকারি সংস্থার সাথে সমন্বয় জোরদার করার উদ্যোগ নিয়েছে পুলিশ।আজ ১৭ সেপ্টেম্বর ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য ও দেশে-বিদেশে লেনদেনের নথিপত্র চেয়ে বাংলাদেশ ফাইন্যান ...
সব মন্তব্য
No Comments