ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৩১

প্রকাশ : 26 Sep 2026
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫, মামলা ৩১

স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদক ও বিভিন্ন অপরাধে ৩১টি মামলা দায়ের করা হয়েছে।


শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৫ জন, লালবাগ বিভাগ ৩৯ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৮৩ জন, মিরপুর বিভাগ ১০৯ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ২৭ জন, গোয়েন্দা বিভাগ ৩ জন ও সিটিটিসি ১ জনকে গ্রেফতার করেছে।


অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৬৪৩ পিস ইয়াবা, ৬০ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২১ গ্রাম হেরোইন, ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১টি মোবাইল ফোন ও ১টি ট্রাক। ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

;