স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শনিবার, ৯ মে যাত্রাবাড়ী থানা, মিরপুর মডেল থানা ও তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পৃথক অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক, পুরোনো মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৯ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় ২ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৩ জন ও মোবাইল কোর্টে ১৭ জন রয়েছেন। একই দিনে মিরপুর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তেজগাঁও বিভাগের ছয়টি থানা— তেজগাঁও, শেরেবাংলা নগর, মোহাম্মদপুর, আদাবর, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল— এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদপুর থানায় ১৪ জন, আদাবর থানায় ১৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১১ জন, তেজগাঁও থানায় ১০ জন এবং শেরেবাংলা নগর ও হাতিরঝিল থানায় ৭ জন করে গ্রেপ্তার হন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় ও বয়সসহ বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানায় সংরক্ষিত রয়েছে। তাদের সবাইকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
স্টাফ রিপোর্টার:বরাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানার র্যা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চ ...
সব মন্তব্য
No Comments