স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে সব ধরনের স্বর্ণ ও রৌপ্যের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন দর ওই দিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে সারাদেশে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণালংকারের ভ্যাটসহ বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৮৫ টাকা। সে হিসাবে ১১.৬৬৪ গ্রামে এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ২,২১,৪৪১ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম ১৮,১৩০ টাকা, ১৮ ক্যারেট ১৫,৫৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ১২,৭২০ টাকা।
একই সঙ্গে রৌপ্যের দামও বেড়েছে। ২২ ক্যারেট প্রতি গ্রাম রৌপ্যালংকারের ভ্যাটসহ মূল্য ৩৯৫ টাকা, ২১ ক্যারেট ৩৭৫ টাকা, ১৮ ক্যারেট ৩২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ২৪৫ টাকা। বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআ ...
সব মন্তব্য
No Comments