ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্থগিত সান্ধ্যকোর্স নতুন প্রণীত নীতিমালার আলোকে পরিচালিত হবে। রবিবার (২৭ মার্চ) রাতে সিন্ডিকেটের সভা শেষে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবির সান্ধ্যকোর্সের নতুন নাম ‘প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম’।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সান্ধ্যকোর্স নিয়ে নতুন নীতিমালা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই কোর্স নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে এমন সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ভর্তি পরীক্ষা ও শিক্ষকদের পদোন্নতি নিয়েও নতুন সিদ্ধান্ত এসেছে সিন্ডিকেট সভা থেকে।
এ ছাড়া সান্ধ্যকোর্স পরিচালনার জন্য সময়োপযোগী বিধিমালা প্রণয়নে কমিটিও করা হয়েছে। গত ২১ মার্চ অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় কমিটির তৈরি বিধিমালা উপস্থাপন করা হয়। সিন্ডিকেটের সভায় বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘জাতীয় চাহিদা বিবেচনায় নীতিমালার আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল বা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালু করতে অনুমোদন দেওয়া হয়েছে।’
এ ছাড়া সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে চারটি পুনর্গঠিত ইউনিটের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন ফোরামের সভায় এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ গত সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ অনুমোদন দেওয়া হয়। গত ১৬ ফেব্রুয়ারি সাধারণ ভর্তি কমিটির সভায়ও সিদ্ধান্তটি অনুমোদন পায়।
এর ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটে (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষা হবে। তবে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা হবে চারটি ইউনিটে। সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘ঘ’ ইউনিট থাকবে না। পরীক্ষা হবে চারটি ইউনিটে। বদলে যাবে ইউনিটগুলোর নামও।
পুনর্গঠিত চারটি ইউনিট কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট ও চারুকলা ইউনিট। তবে ২০২১-২২ শিক্ষাবর্ষে পূর্বের ন্যায় ‘ক, খ, গ, ঘ এবং চ’ এই পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।-ইত্তেফাক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments