আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। আজ রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তাঁর শপথ অনুষ্ঠান হবে। গত সোমবার ঘোষিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে) এককভাবে পায় ১০৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে আটকে ছিল। শনিবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে। পরে কংগ্রেস, সিপিআই ও সিপিআই(এম)-এর সমর্থনপত্রও যোগ হয়। শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে ১১৮ জনের বেশি বিধায়কের সমর্থনপত্র জমা দেন বিজয়। নথি যাচাই শেষে রাজ্যপাল তাঁকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তাঁর নির্ধারিত কেরালা সফরও বাতিল করেন। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টিভিকে সদর দপ্তরে উৎসব শুরু হয়। সমর্থকদের উদ্দেশে থালাপতি বিজয় বলেন, ‘উল্লাস শুরু করো।’ উল্লেখ্য, এর আগে বুধ ও বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেও প্রয়োজনীয় ১১৮ জনের সমর্থন দেখাতে না পারায় শপথ আটকে যায়।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments