স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর সিটি পল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ হোসেন ওরফে দুখু (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর ওয়াসা গেট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি রাখার গ্যারেজের ভেতরে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারুফ ধলপুর সিটি পল্লীতে মা সেলিনা বেগম ও স্ত্রী মিমকে নিয়ে থাকতেন। তিনি ধলপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ ছিলেন সবার ছোট। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। প্রায় এক বছর আগে তিনি বিয়ে করেন।
পরিবারের সদস্যরা জানান, মারুফ দয়াগঞ্জ ও সায়েদাবাদ এলাকায় একটি অ্যালুমিনিয়াম পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। তার স্ত্রী মিম বলেন, আমার স্বামী অনেক ভালো মানুষ ছিলেন। তিনি কারও সঙ্গে কোনো দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা কী কারণে তাকে গুলি করে হত্যা করলো, সে বিষয়টি বলতে পারছি না।
মারুফের সহকর্মী নয়ন হোসেন জানান, সন্ধ্যায় কাজ শেষে তারা একসঙ্গে বাসায় ফিরছিলেন। ধলপুর ওয়াসা গেট এলাকায় আসতেই হঠাৎ গুলি এসে মারুফের গলার পাশে লাগে। কারা, কী কারণে তাকে গুলি করেছেন, তা তিনি বুঝতে পারেননি। অন্যদিকে প্রতিবেশী নূর হোসেন জানান, সেখানে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হচ্ছিল বলে তিনি শুনেছেন। সেই গুলি মারুফের গায়ে লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের খালাতো বোন বিথী আক্তার জানান, সন্ধ্যায় কাজ থেকে ফিরে কিছুক্ষণ পর স্ত্রীকে জানিয়ে বাসার বাইরে যান মারুফ। এরপর তারা জানতে পারেন, ওয়াসা গেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। মারুফের গলার নিচে গুলি লেগেছিল। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, গুলিতে এক যুবকের মৃত্যুর খবর শুনেছেন তিনি। তবে কী কারণে, কারা গুলি করেছেন, সেটা এখনো নিশ্চিত হতে পারেননি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি এবং হত্যার কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর থেকে শুল্ক ফাঁকি দিয়ে বের হয়ে যাওয়া প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শালের চালান জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ ঘটনায় দুই চোরাকারবা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ ...
আল-আমিন (শরীয়তপুর) গোসাইর হাট: প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে। এরপর প্রায় পাঁচ বছরের সংসার। এরই মধ্যে জন্ম নেয় তিন বছরের একটি কন্যাসন্তান। কিন্তু পারিবারিক কলহের জেরে সেই সংসারে দেখা দিয়েছে ভাঙনের স ...
স্টাফ রিপোর্টার: নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপ ...
সব মন্তব্য
No Comments