ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরের শ্যামলী এলাকায় অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় ৯ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ। গত মঙ্গলবার ২ জুন সকাল আনুমানিক ১১টায় শ্যামলী বাসস্ট্যান্ড থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিবকে অপহরণের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—জাহিদ হোসেন ২০, হোসাইন আহম্মদ ওরফে সিফাত ২৫, ইয়াছিন ওরফে আজমান ২৭, আরিফুল ইসলাম ২৩, মাহিম চৌধুরী আকাশ ২০, সাকিব ২৪, সোহেল রানা ২৪, মোঃ নাঈম ২৩ ও মোঃ মর্তুজা তামিম ২৬।
আদাবর থানা জানায়, মঙ্গলবার সকালে সাদমান সাকিব শ্যামলী বাসস্ট্যান্ডে পৌঁছালে গ্রেফতারকৃতরা তার পথরোধ করে ধারালো ছুরির ভয় দেখিয়ে বাটার শো-রুমের চিপা গলিতে নিয়ে আটকে রাখে। অপহরণকারীরা তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিম রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় এবং ছুরি দিয়ে গুরুতর আঘাতের হুমকি দেওয়া হয়।
এ সময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালানোর চেষ্টা করে। পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় চক্রের অন্যতম সদস্য জাহিদ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বাকি ৮ সদস্যকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, এই চক্রটি শ্যামলী মোড়, শ্যামলী রিং রোড, শ্যামলী হাউজিংসহ আশপাশের এলাকায় পথচারীদের পথরোধ করে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টাফ রিপোর্টার:বরাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর থানার র্যা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় মোট ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) ডিএমপির মি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চ ...
সব মন্তব্য
No Comments