আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ মে দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই এই সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন।
শনিবার ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়, ১৯ ও ২০ মে পুতিন চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে মস্কো ও বেইজিংয়ের মধ্যে ‘ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা অধিকতর জোরদার করার’ উপায় নিয়ে আলোচনা হবে। দুই নেতা আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুতেও মতবিনিময় করবেন এবং আলোচনা শেষে একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করবেন।
সফরটি ২০০১ সালের চীন-রাশিয়া ‘সৌহার্দ্য, বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি’ স্বাক্ষরের ২৫তম বার্ষিকী উপলক্ষে নির্ধারিত হয়েছে। ওই চুক্তি দুই দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি হিসেবে বিবেচিত।
সফরকালে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গেও বৈঠক করবেন। সেখানে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া দুই নেতা ‘রাশিয়া-চীন শিক্ষা বর্ষ ২০২৬-২০২৭’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানেও অংশ নেবেন।
বিবৃতিতে বলা হয়, বৈঠক শেষে রাশিয়া ও চীন বেশ কয়েকটি আন্তঃসরকার, আন্তঃবিভাগীয় চুক্তি ও অন্যান্য নথিতেও স্বাক্ষর করবে।
পুতিনের এই সফর এমন সময়ে হচ্ছে যখন শুক্রবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক দশকের মধ্যে প্রথমবার চীন সফর শেষ করেছেন। সফরে ট্রাম্প ও সি চিনপিং বাণিজ্য, ইউক্রেন-রাশিয়া সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করেন। তবে কোনো অগ্রগতি ছাড়াই ট্রাম্প বেইজিং ত্যাগ করেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক আরও গভীর হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা এখন চীন। বেইজিং নিজেকে ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ পক্ষ হিসেবে উপস্থাপন করলেও রাশিয়াকে অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করে আসছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ও সি চিনপিং ‘নো লিমিটস’ কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করেন। এরপর থেকে দুই নেতা ৪০ বারের বেশি বৈঠক করেছেন। সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে পুতিন বেইজিং সফর করেছিলেন। আগামী নভেম্বরে শেনজেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনেও পুতিনের অংশ নেওয়ার কথা রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments