পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন,এখন ডলারের কোনো সংকট নেই। কিছুদিন আগেও ডলার পাওয়া যাচ্ছিল না। এখন ডলার আছে,তবে দাম একটু বেশি। সেটাও নিয়ে আমার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনি এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছেন। আশা করছি,দ্রুত সময়ের মধ্যে ডলারের রেট একটা জায়গায় দাঁড়াবে।
প্রতিবারের মত রমজান মাসে বাড়তি মুনাফা করার হীন উদ্দেশ্যের কথা উল্লেখ করে তিনি বলেন,অসাধু ব্যবসায়ীরা এবার পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকালই (বৃহস্পতিবার) সংসদে খাদ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যে সারা দেশের ডিসি-এসপিদের ঢাকায় ডাকছেন। তিনি তাদেরকে নির্দেশ দেবেন কীভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন রমজান মাস সুন্দরভাবেই শেষ হবে আশা প্রকাশ করে সালমান এফ রহমান বলেন,রমজানের আগে নিত্যপণ্যের দাম বাড়ার প্রশ্নগুলো হয়। আবার রমজান ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই শেষ হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই,এই রমজানও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালোভাবেই কাটাব।কোনো সমস্যা হবে না। দোকানদাররা যদি পণ্য মজুদও করে,তাহলে সেটা যদি রমজানে না ছাড়ে,তাহলে তো তার লোকসান হয়ে যাবে।
এ দিন সালমান এফ রহমান রাজশাহীর বায়া এলাকায় থাকা আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ আয়োজিত ৩৪তম তাবলীগী ইজতেমা পরিদর্শনে আসেন। ইজতেমা ময়দানে যাওয়ার আগে আমচত্বর এলাকায় তিনি আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের মহতরাম আমীরে জামাআত অধ্যাপক ড. মুহম্মদ আসাদুল্লাহ আল গালিবের কার্যালয়ে যান এবং তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments