জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো বিশ্ব হিসাববিজ্ঞান উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমের শিক্ষার্থীরা একটি র্যালীর আয়োজন করে। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এসে শেষ হয়। এছাড়া দিবসটি উপলক্ষে একটি সেমিনারের আয়োজন করে বিভাগটি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।
অনুষ্ঠানের আহবায়ক বিভাগটির প্রভাষক মেহেদী হাসান বলেন, আন্তর্জাতিক একাউন্টিং দিবস ২০২২ জাবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ প্রথমবারের মতো আয়োজন করছে। আমাদের দৃঢ় বিশ্বাস দেশের এবং বিশ্বের একাউন্ট্যবিলিটি এনসিউত করার জন্য একাউন্টিং প্রফেশানের এক্সেল করা খুব জুরুরি। এজন্যই আমাদের এই উৎসব। আজকে দিনব্যাপী দিবসটি আমরা পালন করছি।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সোহেল রানা বলেন, সারাবিশ্বে হিসাববিজ্ঞান দিবস পালন করা হয়। প্রথমবারের মতো জাবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ এই দিবসটি পালন করছে। এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের দিবসটি ও হিসাববিজ্ঞানের ইতিহাস সম্পর্কে জানাতে চাই।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিবসটির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. হামিদ উল্লাহ ভূঁইয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি মোঃ শওকত হোসেন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments