বোরহান উদ্দীন রব্বানী, জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্যোক্তা বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ইভেন্টের' চুড়ান্ত পর্ব আগামীকাল শনিবার (০৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেছে 'মেন্টরস'।
শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকালে হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিটেক্টর আরিফা সুলতানা রিতু এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চমবারের মতো হাল্ট প্রাইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ডিসেম্বর মাসে এ প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু হয়। পরে ১৬ জানুয়ারি রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শেষ হয়। এরপর ২০ জানুয়ারি প্রতিযোগিতার প্রথম পর্ব এবং ২৭ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চুড়ান্ত পর্বে উই শোড আপ, নকশি কাঁথা, হোয়াটস নেক্সট, আলুর চপ ও এপোক্যালিপস দল প্রতিদ্বন্দ্বীতা করবে। এ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিটেক্টর আরিফা সুলতানা রিতু বলেন, দীর্ঘ চার মাসের প্রস্তুতি শেষে আগামীকাল প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ যাদের সহযোগিতায় প্রতিযোগিতা সফলভাবে সমাপ্ত করার দারপ্রান্তে এসেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি, চুড়ান্ত পর্বে দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী আয়োজিত ও শিক্ষার্থীদের নোবেল প্রাইজ খ্যাত হাল্ট প্রাইজ একটি বার্ষিক প্রতিযোগিতা। যেখানে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন। প্রতি বছর এই প্রতিযোগিতাটি একটি নির্দিষ্ট সমস্যার ভিত্তিতে চ্যালেঞ্জ নির্ধারণ করা হয় এবং শিক্ষার্থীরা তাদের নিজস্ব চিন্তাভাবনার আলোকে সমাধানমূলক আইডিয়া উপস্থাপন করে থাকেন। সমস্যার সমাধান ও সেই সমাধান থেকে ব্যবসার সুযোগ তৈরি করার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments