আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখন্ডে ইসরায়েলী হামলায় আরও ৫২ ফিলিস্তিনিদ নিহত হয়েছে। এর মধ্যে ত্রাণ নিতে আসা মানুষ জনও ছিলেন। একই সঙ্গে অনাহারে শিশুসহ ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ) বার্তাসংস্থা আল জাজিয়া এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে জানান, ইসরাইলি বাহিনী গাজা সিটির ভেতরেও একের পর এক গোলাবষর্ণ করছে। শহরটি দখল ও প্রায় এক মিলিয়ন এক মিলিয়ন মানুষকে উৎখাতে অভিযান চালাচ্ছে।
সংবাদমাধ্যম বলেছেন, গাজা সিটির সাবরা এলাকায় প্রবেশ করেছে। এসব অঞ্চলে একদল বাসিন্দাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সাবরা এলাকায় ড্রোন হামলায় চারজন নিহত হন। ওই এলাকার আরেকটি বাড়িতে হামলায় শিশুসহ আটজন নিহত হন।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে, খাদ্য সহায়তা গ্রহণের চেষ্টা করা ফিলিস্তিনিদের উপর আক্রমণ বেড়েছে। যার ফলে মানুষের মৃত্যু সংখ্যা বাড়ছে।
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ২১ আগষ্ট বৃহস্পতিবার ফিলিস্তিনের ভূখন্ড গাজা সিটি দখলে নিতে অভিযান শুরু করেছে ইসরাইল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে ওই দিন মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়েছে। এখন আরও ভেতরে ঢুকে অভিযান পরিচালনা করছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি ২০২৫ গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইসরায়েল্ তারপর প্রায় দুই মাস গাজায় কমবেশী শান্তি বজায় ছিল। কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাস ২০২৫ এর তৃতীয় সপ্তাহ থেকে গাজায় ফের হামলা শুরু করে ইসরায়েল।
ইসরায়েলের এই হামলা চলতি বছরের জানুয়ারিতে (২০২৫) কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙ্গে দিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments