স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পতিবার দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, ইদ উপলক্ষে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করা হয়েছিল। সরকার রাত ১০টা পর্যন্ত অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানিসংকট দেখা দিলে গত ২ এপ্রিল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি-বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো হয়। তখন দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা কার্যকর হয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়। এবার ইদকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতার সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময় আরও তিন ঘণ্টা বাড়ানো হলো।
স্টাফ রিপোর্টার: টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজারসহ দেশের সব আর্থিক প্রতিষ্ঠান। শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই দীর্ঘ ছুটি তৈরি হয়েছে। ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যা ...
স্টাফ রিপোর্টার: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।রোববার (১৮ অক্টোবর) সোনা ব্ ...
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
সব মন্তব্য
No Comments