ডেস্ক রিপোর্ট: রিয়েলমি’র নতুন উন্মোচিত হওয়া অত্যাধুনিক সব স্মার্টফোন দারাজ থেকে সাশ্রয়ী দামে কেনার এখনই সুযোগ! দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দারাজে অবিশ্বাস্য দামে পাওয়া যাচ্ছে রিয়েলমি’র বিভিন্ন স্মার্ট ডিভাইস। গতকাল (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ অ্যানিভার্সারি ক্যাম্পেইন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ক্যাম্পেইনে রিয়েলমি’র জিটি মাস্টার এডিশন ও ৯ প্রো প্লাস সহ ব্র্যান্ডটির বিভিন্ন স্মার্টফোন কেনার সুযোগ থাকছে দুর্দান্ত দাম ও আকর্ষণীয় ডিলে।
ক্যাম্পেইন চলাকালে, ক্রেতারা নির্বাচিত স্মার্টফোনে দারাজের ডিসকাউন্ট কুপন ব্যবহার করে সর্বোচ্চ ২,৮০০ টাকা পর্যন্ত ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন; সাথে থাকছে শূন্য শতাংশ ইএমআই ও ব্র্যান্ড ওয়্যারেন্টি সুবিধা। এছাড়াও, এসব স্মার্টফোন কেনা যাবে পেমেন্ট পার্টনারদের বিস্তৃত পরিসরের আকর্ষণীয় ডিলের মাধ্যমে। ক্যাম্পেইনে রিয়েলমি’র যেসব ডিভাইস পাওয়া যাবে তার মধ্যে রয়েছে রিয়েলমি সি৩০ (২জিবি র্যাম/৩২জিবি রম), রিয়েলমি সি৩৩ (৪জিবি/১২৮ জিবি), রিয়েলমি সি৫৫ (৮জিবি/২৫৬ জিবি), রিয়েলমি সি৫৫ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি সি৩০এস (৩জিবি/৬৪জিবি), রিয়েলমি সি৫৩ (৬জিবি/১২৮জিবি), রিয়েলমি জিটি মাস্টার এডিশন (৮জিবি/১২৮জিবি), রিয়েলমি ৯ প্রো প্লাস (৮জিবি/১২৮ জিবি) এবং রিয়েলমি সি৫১ (৪জিবি/৬৪জিবি)।
রিয়েলমি’র মান ও সাশ্রয়ী দামের মধ্যে সমন্বয়ের কারণে তরুণ-কেন্দ্রিক এ ব্র্যান্ডটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সবার জন্য স্মার্টফোন ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি রিয়েলমি উদ্ভাবনী, প্রতিযোগিতামূলক ফিচার সমৃদ্ধ এবং আকর্ষণীয় ডিজাইনের স্মার্টফোন নিয়ে আসছে।
তাহলে আর অপেক্ষা কেন? এ লিঙ্কে ক্লিক করে উপভোগ করুন আকর্ষণীয় ডিল।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments