বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পুকুরে ১৪২৫টি রুই মাছের পোনা অবমুক্ত করা হয়। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ স্লোগান ধারণ করে এবছর জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে ।
এসময় শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: নিয়ামুল নাসের, মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: মনিরুল ইসলাম, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষর প্রতিনিধি ড. মোহাম্মদ শামসুর রহমান ও ড. মো: হাবিবুল্লঅহ-আল-মামুন, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীন মৎস্য) মোহাঃ আতিয়ার রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কমকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এই মাছের পোনা সরবরাহ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় করে ।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments