দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-এর কাছ থেকে মো. বকুল মন্ডল (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বাংলাদেশী যুবককে ফেরত এনেছে বিজিবি। শনিবার রাতে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত আনা হয়। ফেরত আসা মো. বকুল মন্ডল দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি মরারপাড়া গ্রামের মো. লুৎফর মন্ডলের ছেলে। গত ৮ মে থেকে সে নিখোঁজ ছিল এবং সে মানসিক ভারসাম্যহীন বলে পরিবার সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের কলকাতায় এক বাংলাদেশী যুবকের অসুস্থ অবস্থায় পড়ে থাকার ছবি ও তথ্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরিবারের সদস্যরা ছবিটি দেখে তাকে মো. বুকল হিসেবে শনাক্ত করেন এবং অসুস্থ সন্তানকে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবির নিকট আবেদন জানান।
বকুল মন্ডলের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিজিবি বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ ও সমন্বয় করে। এরই সূত্র ধরে শনিবার (১৬ মে) রাতে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপি কমান্ডার জানতে পারেন ভারতের উদয়নগর কলোনীপাড়া এলাকা থেকে মো. বুকল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশী নাগরিককে বিএসএফ আটক করেছে। পরবর্তীতে বিজিবি মো. বকুলের পরিচয় নিশ্চিত হয়ে তাকে ফেরত চাইলে রাত আনুমানিক ১০.৩০ টায় সীমান্ত পিলার ১৫৭/২-এস এর নিকট বিজিবির চরচিলমারী কোম্পানি কমান্ডার এবং বিএসএফ এর চরভদ্রা কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে ভারতে আটক বাংলাদেশী নাগরিককে বিজিবির নিকট বিএসএফ হস্থান্তর করলে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন চরচিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার সৈয়দ মোশারফ হোসেন এবং বিএএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা ক্যাম্পের কমান্ডার এসি মিথুন কুমার। পরবর্তীতে বকুল মন্ডলকে তার পরিবারের নিকট হস্থান্তর করে বিজিবি।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অতন্দ্র প্রহরী হিসেবে সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদান এবং যেকোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments