স্টাফ রিপোর্টার : দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন কোনাপাড়া মোমেনবাগ চৌরাস্তায় আবহাম চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাত ৭ টায় এই চাইনিজ রেস্টুরেন্ট উদ্ধোধন করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফ।
এ সময় উপস্থিত ছিলেন ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন আহমেদ সেন্টু, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ফারুক খান, মো: সোহেল খান ও ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এনামুল ইসলাম এনাম, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক
হাজী মোক্তার হোসেন, ৬৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হানিফ তালুকদার,৬৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো: ফারুক হোসেনসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ডেমরা ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের কর্নধার সফিকুল ইসলাম ও বাবুল শেখ বাবু।
এ সময় গোলাম সারোয়ার কবির বলেন, আজকে এই এলাকায় চাইনিজ রেস্টুরেন্ট উদ্ধোধন করলাম ভালো লেগেছে। আমি আশা করবো হোটেলের মানধরে রেখে আগামীতে সুনাম অর্জন করবে।
এফ এম শরিফুল ইসলাম শরিফ বলেন, আবহাম চাইনিজ রেস্টুরেন্ট উদ্ধোধন করলাম। আশা করছি হোটেলে আগত সকল ক্রেতাকে মানসম্মত খাবারের মধ্যদিয়ে সুনাম ধরে রাখতে সক্ষম হবে।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments