আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার দূর্ঘটনার শিকার হয়েছে। রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তরপশ্চিমে জোলফা এরাকায় এ দূর্ঘটনার শিকার হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি এতথ্য নিশ্চিত করেছেন।
দূর্ঘটনা কবলিত কপ্টারে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গর্ভনর মালেক রাহমাতিসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন।সীমান্ত এলাকায় বাঁধ উদ্বোধন শেষে শহরে ফেরার পথে দূর্ঘটনার শিকার হন।
বিরূপ আবহাওয়ার কারনে উদ্ধারকর্মীরা এখনও ঘটনা স্থলে পৌঁছাতে পারেনি। তাদের ভাগ্যে কি ঘটেছে এখন বলা যাচ্ছে না। যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দ্বায়িত গ্রহণ করবেন । এবং নতুন নির্বাচনের ব্যবস্থা করবেন।
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান অঞ্চলে নজরদারি চালানোর সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল ত ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
সব মন্তব্য
No Comments