বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ইসলামিক ক্যালিগ্রাফি, আর্ট ও দেয়াল লিখনে নতুনভাবে সেজেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন।
১৪ জুন (মঙ্গলবার) বিকাল থেকে এ ইসলামিক ক্যালিগ্রাফির কাজ শুরু করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একাংশ৷ তাদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের দেয়ালসহ বিভিন্ন জায়গায় স্থান পেয়েছে এ ক্যালিগ্রাফিগুলো৷ আল্লাহর রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবেই এ উদ্যোগ।
এ বিষয়ে ক্যালিগ্রাফি কাজের সাথে যুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রাজন শিকদার জানায়, আপামর ছাত্রদের মনে আল্লাহর রাসুলের প্রতি কতটা ভালোবাসা আছে এটিই তারই প্রকাশ। নিজেরা উদ্যোগ নিয়ে, ফান্ড কালেকশন করে, নিজেরাই রাত জেগে উক্ত কাজের আঞ্জাম দিয়েছে।
তিনি আরও জানায়, গত ১০ ই জুন (শুক্রবার) বশেমুরবিপ্রবির সেন্ট্রাল মসজিদ থেকে জুম্মার নামাজের পরে সাধারণ শিক্ষার্থীরা ভারতে বিজেপির দুই দায়িত্বশীল কর্তৃক আল্লাহর রাসুলের (সাঃ) চরম অবমাননার প্রতিবাদের বিক্ষোভ মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ থেকে উপস্থিত আনুমানিক পাঁচ শতাধিক শিক্ষার্থীরা মিলে সিদ্ধান্ত নেয় আর্ট অব মুহাম্মদ (Art for Muhammad-PBUH) এর ও ফান্ড গঠন করে ক্যাম্পাসে আল্লাহর রাসুল (সাঃ) এর প্রতি ভালোবাসা প্রকাশে ক্যালিগ্রাফি, দেয়াল লিখনের। উক্ত বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কযেকটি গ্রুপে ঘোষণা হলে বেশ কিছু শিক্ষার্থীরা সাড়া দেয় এবং নিজ উদ্যোগে গতকাল থেকে কাজ শুরু করে।
উল্লেখ্য, এর আগে ক্যাম্পাসে আর্কিটেকচার বিভাগসহ কয়েকটি সংগঠন গ্রাফিতি অঙ্কন করলেও ইসলামিক ক্যালিগ্রাফি এই প্রথম৷
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোর (LMICs) জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও টেকসই স্বাস্থ্যপ্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগ নিয়ে ‘International Conference on Appropriate Technology for Healthcare ...
সব মন্তব্য
No Comments