মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় শান্তি পূর্ণ পরিবেশে এইচ, এস,সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র(বিষয় কোর্ড-১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়।সারা দেশের ন্যায় সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয়।এখানে মোট ৩টি কেন্দ্রে মোট ১হাজার ১শ ৪৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং ৯ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।এছাড়া আলাদা কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র গুলোতে আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন , সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন বলেন ,ভাঙ্গায় প্রতিটি কেন্দ্রে সম্পূর্ণ নকল মুক্ত ও শান্তি পূর্ণ পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments