স্টাফ রিপোর্টার: রাতভর নাটকীয়তার পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, আজ দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।
ইশরাক হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
যে কারণে পদত্যাগের ঘোষণা
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় প্রকাশ্যে পিস্তল হাতে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। নিজের ফেসবুক পেজে সেই অভিযানের ভিডিও প্রকাশ করার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। অভিযোগ ওঠে, একজন প্রতিমন্ত্রী আইন নিজের হাতে তুলে নিয়ে অস্ত্র প্রদর্শন করে অভিযান পরিচালনা করতে পারেন না।
বিতর্কের পর রোববার রাতে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে রোববার রাতেই ইশরাক হোসেনের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বিবৃতিতে ওই খবরকে ‘সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী বা সরকারের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা এমন নির্দেশ দেননি।
এর কয়েক ঘণ্টা পর সোমবার সকালে নিজেই পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক।
ফেসবুক পোস্টে যা লিখলেন
ফেসবুক পোস্টে সমালোচকদের উদ্দেশে ইশরাক লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’
তিনি আরও লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী অভিযান নিয়ে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশের ধরন নিয়ে সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, এখন থেকে বাঁশের ল ...
স্টাফ রিপাের্টার: দুর্গাপূজা উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার ( ১৭ অক্টোবর ২০২৬ ) বিকাল ৫টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজারী পূণ্যার্থ ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত সিডিউল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনে ...
ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান】। ঢাকা, ৩১ আশ্বিন (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বাণী প্রদান ...
সব মন্তব্য
No Comments