বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল ইউনিট’-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান ১০ মার্চ শুক্রবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফজলুল হক মুসলিম হল বাঁধন ইউনিটের সভাপতি মো. সাইফুল ইসলাম শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম, সংগঠনের উপদেষ্টা ড. আলমগীর কবীর, সাবেক সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. নাহিদুজ্জামান বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সহশিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঁধন কর্মীদের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবতাবাদী কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার জন্য উপাচার্য বাঁধন কর্মীদের প্রতি আহবান জানান
অনুষ্ঠানে বাঁধন, ফজলুল হক মুসলিম হল ইউনিটের নবীন সদস্যদের বরণ, সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা প্রদানের পাশাপাশি শ্রেষ্ঠ বাঁধন কর্মীদের পুরস্কৃত করা হয়। বিগত তিন বছরে হলের শ্রেষ্ঠ বাঁধন কর্মী হিসেবে পুরস্কৃত হয়েছেন মো. নাসিম ইসলাম, মোহাম্মদ শাহনেওয়াজ এবং নূর মোহাম্মদ সালেহ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments