ডেস্ক রিপোর্ট: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি সই করেছে কাশপিয়া গ্রুপ। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি করে প্রাইম ব্যাংক।
চুক্তি অনুযায়ী, কাশপিয়া গ্রুপ-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি নিরবিচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয় করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে করবেন।
প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং কাশপিয়া প্রিন্টিং এন্ড প্যাকজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শাহিন হাওলাদার প্রিন্টিং এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র এসইভিপি অ্যান্ড হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মো. আসিফ বিন ইদ্রিস; হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং কাশপিয়া প্রিন্টিং এন্ড প্যাকজিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ ইমতিয়াজ সাজু সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments