আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এ ঘটনার সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং যুক্তরাষ্ট্রও তা অস্বীকার করেছে।
সোমবার (৪ মে) ইরানের বার্তা সংস্থা ফার্সের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ওমান উপসাগরের কাছে জাস্ক উপকূলের কাছে একটি মার্কিন নৌযানকে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অভিযোগ করা হয়, ইরানের সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করছিল।
ইরানি সূত্র দাবি করে, হামলার পর যুদ্ধজাহাজটি পিছু হটতে বাধ্য হয়। তবে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ধরনের হামলার বিষয়টি অস্বীকার করেছেন বলে জানা গেছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বর্তমানে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য একটি উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইরান তাদের নিরাপত্তা সীমার লঙ্ঘন হিসেবে দেখছে।
এদিকে ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো বিদেশি সামরিক উপস্থিতি হরমুজ প্রণালিতে সহ্য করা হবে না এবং প্রয়োজনে শক্ত প্রতিক্রিয়া জানানো হবে।
চলমান এই উত্তেজনার প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। হামলার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং শিপিং নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত অবনতি হলে এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলবে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments