ডেস্ক রিপোর্ট: আধুনিক সব ফিচারসহ বাজেটের মধ্যে নতুন স্মার্টফোন বাজারে এনেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। হট ৩০ আই নামের ফোনটির মূল্য ধরা হয়েছে মাত্র ১২ হাজার টাকা। হট ৩০ সিরিজের নতুন এই ফোনে স্মুদ ডিসপ্লে, উচ্চগতির প্রসেসর আর স্বচ্ছ ক্যামেরাসহ প্রায় সবই রাখা হয়েছে।
হট ৩০ আই ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চির বিশাল এইচডি+ স্ক্রিন। এতে ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে ডিসপ্লে ব্যবহারে স্মুদ ও ফ্লুইড অভিজ্ঞতার নিশ্চয়তা দিচ্ছে ইনফিনিক্স। একইসাথে, ফোনটিতে টাচ সেম্প্লিং রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। ফলে ডিসপ্লেতে টাচ করে দ্রুত রেপন্স পাবেন ব্যবহারকারীরা।
দুর্দান্ত পারফরম্যান্স আর কার্যকরিতা দিতে মিডিয়াটেকের উন্নত ১২ ন্যানোমিটার হেলিও জি ৩৭ প্রসেসরে চলবে হট ৩০ আই। সাথে থাকছে ৪জিবি+৬৪জিবি স্টোরেজ সক্ষমতা। চিপ নির্মাতা কোম্পানি মিডিয়াটেকের মতে, জি ৩৭ হলো কম বাজেটের ফোনের জন্য গেমিং প্রসেসর। এই প্রসেসর সবচেয়ে ভালো কাজ করে ৯০ হার্জ ডিসপ্লে ব্যবহার করা ফোনে।
নিখুঁত ও প্রাণবন্ত ছবি তোলার জন্য হট ৩০ আই-তে আছে ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সুন্দর সেলফির জন্য আছে পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। প্রিয় মুহূর্তগুলোকে ধরে রাখতে এই ক্যামেরার মাধ্যমে হাই-রেজ্যুলেশনের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা।
দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় ও পছন্দের কাজগুলো স্মার্টফোনে করতে পারার জন্য হট ৩০ আই-তে আছে ৫০০০এমএএইচ এর ব্যাটারি। সেইসাথে, চার্জ নিয়ে নিশ্চিন্ত থাকার জন্য আছে ১০ ওয়াটের টাইপ-সি চার্জিং সুবিধা।
ফোনের নিরাপত্তা নিশ্চিত করতে এতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। সাথে আছে ফোনটির আকর্ষণীয় কালার অপশন এবং ডায়মন্ড প্যাটার্নের অনন্য প্লাস্টিক ডিজাইন। ফলে ফোন হাতে রাখার সময় স্বস্তি পাওয়ার সাথে স্টাইলও বজায় থাকবে। গ্লেসিয়ার ব্লু, মিরর ব্ল্যাক ও ডায়মন্ড হোয়াইট, এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে হট ৩০ আই।
ফোনটির আরও দুটি ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে। ৪জিবি+১২৮জিবি এবং ৮জিবি+১২৮জিবি ভার্সন দুটোর দাম ধরা হয়েছে যথাক্রমে ১৩,৪৯৯ এবং ১৪,৯৯৯ টাকা।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments