আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে সামরিক শক্তি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি মোকাবিলায় প্রায় আড়াই হাজার মার্কিন মেরিন সেনাকে ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, জাপানের ওকিনাওয়ায় অবস্থানরত মার্কিন সেনাঘাঁটি থেকে বিশেষ মেরিন ইউনিটের সদস্যরা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছেন। তাদের সঙ্গে রয়েছে একটি উভচর যুদ্ধজাহাজও।
প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এই বিশেষ মেরিন বাহিনী দ্রুত সংকট মোকাবিলা, নিরাপত্তা সহায়তা, উদ্ধার অভিযান এবং প্রয়োজন হলে সামরিক অভিযান পরিচালনায় প্রশিক্ষিত। ফলে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি জটিল হলে তারা দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় যুক্তরাষ্ট্র সেখানে সামরিক উপস্থিতি জোরদার করার কৌশল নিয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করাও এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য।
এদিকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধজাহাজ ও মেরিন বাহিনী একসঙ্গে মোতায়েন করা হলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা ও সংকট মোকাবিলার সক্ষমতা অনেক বেড়ে যায়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments