আন্তর্জাতিক ডেস্ক: টানা মুষলধারে বৃষ্টিপাতে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জন। আহত ১০জন, নিখোঁজ রয়েছে অন্তত ২০০ জন। দেশটির কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ সংস্থা এপি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছেন।
জানাগেছে, দুর্যোগকবলিত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলে-বিশেষ করে চা-বাগান অঞ্চল হিসেবে পরিচিত বাদুলা ও নৌয়ারা ইলিয়া জেলায়। পাহাড় ধসে বেশ কয়েকটি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে যায়।
দেশটির প্রশাসন জানায়, বন্যা ও ভূমিধসে অন্তত ২০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১ লাখ ৮ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া সরিয়ে হয়েছে।
প্রবল বর্ষণে দেশটির বেশ কয়েকটি সড়ক ও রেলপথ অচল হয়ে পড়েছে। কিছু এলাকায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভূমিধসের সম্ভাবনা থাকা অঞ্চলগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানি ও জরুরি সরঞ্জাম সরবরাহ হচ্ছে। নিখোঁজদের খোঁজে এখনাে তৎপরতা চলছে।
বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন আকস্মিক ও প্রবল বর্ষণ বৃদ্ধি পাচ্ছে, যা পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments