ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরে নিরবিচ্ছিন্ন রেমিট্যান্স সেবা দেওয়ায় ”এক্সেমপ্ল্যারি ডেডিকেশন সার্ভিস অ্যাওয়ার্ড” পেয়েছে বেসরকারি প্রাইম ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান প্রাইম এক্সচেঞ্জ কো. প্রাইভেট লিমিটেড। নিরবিচ্ছিন্ন রেমিট্যান্স সেবা নিশ্চিত করায় রেমিট্যান্স অ্যাসোসিয়েশন সিঙ্গাপুর প্রাইম এক্সচেঞ্জকে এই অ্যাওয়ার্ড দিয়েছে।
সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম এক্সচেঞ্জ কো. প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল্লাহর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন সিনিয়র পার্লামেন্টারি সেক্রেটিরি ফর এডুকেশন অ্যান্ড ফাইন্যান্স শোন হুয়াং।
ক্রস বর্ডার পেমেন্টের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন, ব্যক্তিক্রমী উপায়ে কাস্টমার সার্ভিস নিশ্চিত এবং কমিউনিটি সাপোর্টে প্রতিশ্রুতিশীল থাকা সহ রেমিট্যান্স খাতে উল্লেখযোগ্য অবদান রাখায় প্রাইম এক্সচেঞ্জ কো. প্রাইভেট লিমিটেডকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার প্রধান প্রধান নীতিমালা বাস্তবায়ন এবং সিঙ্গাপুরে কর্মরত প্রবাসী ও প্রবাসী কমিউনিটির মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর মাধ্যমে কোম্পানিটি দক্ষতা, নিরাপত্তা এবং গ্রাহক সন্তুষ্টি উল্লেখযোগ্যহারে বাড়িয়েছে।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments