জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হল সংলগ্ন বোটানিক্যাল গার্ডেনের মোড়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্তার দায়ে এক পুলিশ সদস্যকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তার কাছ থেকে অবৈধ ওয়াকিটকি এবং হ্যান্ডকাফ উদ্ধার করা হয়। তার ভাষ্যমতে তিনি ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরতে এসেছে।
জানা যায়, রোববার (১১ জুন) বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের মোড় ও মীর মশাররফ হোসেন হল সংলগ্ন রাস্তায় এক নারী শিক্ষার্থীকে কুপ্রস্তাবসহ নানাভাবে হেনস্থা করে দুইজন বহিরাগত। পরবর্তীতে ওই নারী শিক্ষার্থী হলের শিক্ষার্থীদের জানান এবং তারা একজনকে আটক করতে পারে। তবে তার সঙ্গে আসা আরেকজন পালিয়ে যায়।
পরবর্তীতে আটক বহিরাগতকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে তুলে দেন।
আটক ব্যাক্তির নাম মেহমুদ হারুন। তিনি পুলিশ কনস্টেবল। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের লাইন্সের এসএএফের কনস্টেবল পদে কর্মরত। জানা যায়, তার বাড়ি সাভারে রাজাশন।
মেহমুদ হারুন বলেন, আমি একা ছিলাম না। আমার সাথে যে ছোট ভাই ছিলো সেও জড়িত। তার নাম বিদ্যুৎ চৌধুরী। সে পালিয়ে গিয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, শিক্ষার্থীরা আমাদের হাতে তাকে তুলে দেয়। আমরা তার কাছ থেকে অবৈধ হ্যান্ডকাফ এবং ওয়াকিটকি উদ্ধার করতে পেরেছি। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলা করবো।
এ সময় আশুলিয়া থানার চার থেকে পাঁচজন কর্মরত পুলিশ সদস্য উপস্থিত হন। উপস্থিত পুলিশ সদস্য এসআই আফজাল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধানের সাথে উদ্ধৃত আচরণ এবং বিশ্ববিদ্যালয়কে হেয় করে কথা বলেন। পরবর্তীতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে পুলিশ সদস্য আবজাল বিশ্ববিদ্যালয় থেকে পালিয়ে যান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, অভিযুক্ত মেহমুদ হারুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। এবং বিশ্ববিদ্যালয়ের অভিযোগের প্রেক্ষিতে ফৌজদারি মামলা করা হবে।
তিনি আরও বলেন, উদ্ধৃত আচরণ করা এসআই আফজালকে আশুলিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মওদুদ আহমেদ বলেন, আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
সব মন্তব্য
No Comments