জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: গ্রাহকদের সর্বচ্চো সেবা প্রদানের অঙ্গিকার নিয়ে কলারোয়ায় এবি ব্যাংক লিমিটেড উপশাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে কলারোয়া থানার সামনের পলাশ চৌধুরী মার্কেটের ২য় তালায় ওই উপশাখার উদ্বোধন করা হয়। এবি ব্যাংকের আঞ্চলিক প্রধান ও খুলনা শাখার ব্যবস্থাপক আরিফ কামাল চৌধুরী এ উপশাখাটি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন-অনলাইন পরিচালনায় ব্যবস্থাপনা পরিচালক তারেক আফজাল, সাতক্ষীরা শাখার অপারেশন ম্যানেজার কাজী আব্দুল ওয়াকিল, কলারোয়া শাখার ব্যবস্থাপক মুনাসিব আল মুনতাসির, শাখা ক্যাশিয়ার মাসুদ শেখ, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম, কলারোয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-খুদ্র জনগোষ্টীর আর্থিক কার্যক্রমে অন্তভূক্তির জন্য এবি ব্যাংক এসেছে কলারোয়ায়। এখানে নারী উদ্যোক্তাদের উন্নয়নে এসেছে ৯.১০% রেট, ছাত্র, কৃষক ব্যবসায়ী উদ্যোক্তা সকলের জন্য, সকলের চাহিদা অনুযায়ী বিভিন্ন পন্য ও সেবা নিয়ে এবি ব্যাংক জানাচ্ছে কলারোয়াবাসীদের আমন্ত্রণ।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments