ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথম কার্যদিবসেই দেশের পুঁজিবাজারে শক্তিশালী উত্থান দেখা গেছে। দীর্ঘদিনের মন্দাভাব কাটিয়ে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে সূচক, লেনদেন ও বাজার মূলধনে বড় ধরনের অগ্রগতি হয়েছে।
প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ দিনশেষে প্রধান মূল্যসূচক প্রায় ২০০ পয়েন্ট বেড়েছে। একই সঙ্গে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১২ হাজার কোটি টাকারও বেশি। টানা পাঁচ মাস পর লেনদেনের পরিমাণ হাজার কোটি টাকার ঘর অতিক্রম করেছে, যা বাজারে নতুন করে তারল্য ফেরার ইঙ্গিত দিচ্ছে। প্রায় পৌনে একশ’ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট সর্বোচ্চ দামের সীমা বা সার্কিট ব্রেকারে লেনদেন হয়েছে, যা বিনিয়োগকারীদের কেনামুখী অবস্থানের স্পষ্ট প্রতিফলন।
অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এও ছিল উল্লম্ফন। সেখানে প্রধান সূচক বেড়েছে প্রায় ৫০০ পয়েন্ট। লেনদেনের পরিমাণ ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধির মধ্য দিয়ে বাজারে ইতিবাচক প্রবণতা স্পষ্ট হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়া এবং নতুন সরকারের সম্ভাব্য নীতিগত সহায়তার প্রত্যাশায় বিনিয়োগকারীরা কেনার দিকে ঝুঁকেছেন। নির্বাচনের আগে কয়েক মাস রাজনৈতিক অনিশ্চয়তা, তারল্য সংকট ও আস্থাহীনতার কারণে বাজারে স্থবিরতা বিরাজ করছিল। সাম্প্রতিক এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে এই গতি ধরে রাখতে নীতিগত স্থিতিশীলতা ও বাজারবান্ধব উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
-সূত্র: মানবজমিন।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments