স্টাফ রিপোটার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির জটিলতা কেটে গেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রায়পুর উপজেলার ২০৫ জন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে (গ্রেড-১১, বেতনক্রম-১২৫০০-৩০২৩০ টাকা) পদোন্নতির অফিস আদেশ জারি করে ( নম্বর: ৩৮. ০০.০০০০.০০৮.১২.০৮১.২৩.৩৩২ তারিখ: ০৩ আগস্ট ২০২৩)। এর মাধ্যমে সহকারী শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল।
পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকগণকে আগামী ০৮.০৮. ২০২৩ তারিখ পূর্বাহ্নে জেলার প্রাথমিক শিক্ষা অফিসার, লক্ষ্মীপুর এর নিকট যোগদান করতে হবে। উল্লিখিত তারিখে কেউ যোগদানে ব্যর্থ হলে তিনি পদোন্নতি যোগ্য নন বলে গণ্য হবেন এবং তার পদোন্নতির আদেশ বাতিল হবে।
যোগদান পরবর্তী ২ (দুই) কার্য দিবসের মধ্যে যোগদানকৃত শিক্ষকদের পদায়ন করা হবে। এ ক্ষেত্রে চলতি দায়িত্ব/ভারপ্রাপ্ত হিসেবে নিয়োজিত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকগণকে কর্মরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদেই পদায়ন করতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনি এমপি’র নির্দেশনায় মন্ত্রণালেয়ের সচিব ফরিদ আহাম্মদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচাল শাহ রেজওয়ান হায়াতের উদ্যোগে পদোন্নতি-সংক্রান্ত জটিলতার নিরসন হয়। মামলা ছাড়াও সারা দেশের সহকারী শিক্ষকদের গ্রেডেশন তালিকা চূড়ান্ত করা নিয়ে বড় ধরনের জটিলতা ছিল। কারণ, বিষয়টি ছিল জটিল ও সময়সাপেক্ষ। এ সমস্যা উত্তরণে ‘সমন্বিত গ্রেডেশন ব্যবস্থাপনা’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়। এরপরই ডিজিটাল পদ্ধতিতে চূড়ান্ত হয় গ্রেডেশন লিস্ট।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments