সোমবার থেকে কার্যকর
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ভোজ্যতেলের দাম লিটারে ৬ টাকা বেড়েছে। এতে ভোজ্যতেলের দাম বেড়ে দাড়িয়েছে ১৯৫ টাকা। বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৯৫৫ টাকা, খোলা সয়াবিন প্রতি লিটার ১৭৬ টাকা ও প্রতি লিটার মাপ তেলের দাম ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারর্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। নতুন এই দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকেই কার্যকর করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
জানাগেছে, ভোজ্যতেলের দাম লিটারে ৬ টাকা বাড়িয়ে এতে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একসঙ্গে খোলা সয়াবিন প্রতি লিটার ৭টাকা বাড়িয়ে ১৭৬ টাকা করা হয়েছে। বোতলজাত ৫ লিটার সয়াবিনের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৫৫ টাকা ও প্রতি লিটার পাম তেলের দাম ১৬টাকা বাড়িয়ে ১৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
সব মন্তব্য
No Comments