সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঘার চর এলাকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে রমজান আলী (২১) নামে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তিনি ভারতের অসাম রাজ্যের দরং জেলার খারুপেটীয়া উপজেলার খারুপেটীয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
জানা গেছে, ২১ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বাঘার চর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি (৩৫) বাঘারচর ক্যাম্প বিজিবি আটক করে দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বৃহস্পতিবার সকালে যুগবার্তকে জানান, ওই ভারতীয় নাগরিককে বাঘার চর ক্যাম্প বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। দেওয়ানগঞ্জ থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্টে মামলা হয়েছে। ২২ সেপ্টেম্বর দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো দুই বাংলাদেশি নাগরিককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন ঢাকার আদালত। বুধবার, ৮ জুলাই ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: লিবিয়ার মাফিয়া চক্রের দাবিকৃত মুক্তিপণের টাকা দিয়েও দেশে ফিরতে পারছেন না বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের আবু বক্তিয়ারের ছেলে আসাদুল বক্তিয়ার।মা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ‘প্যাকেজ ভিসা’ সেবা চালু করেছে সৌদি আরব। নতুন এই সমন্বিত ব্যবস্থায় ভ্রমণ, হোটেল ও ইলেকট্রনিক পর্যটক ভিসার সব কাজ একটি বুকিংয়ের মাধ্যমেই সম্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
সব মন্তব্য
No Comments