ডেস্ক রিপোর্ট: দেশের বৃহত্তম মেরিটাইম ও অফশোর প্রদর্শনী ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো ২০২৪’ (বিমক্স) -এ অংশগ্রহণ করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। এক্সপো -তে প্রতিষ্ঠানটি আগত দর্শনার্থীদের সামনে নিজেদের অত্যাধুনিক পণ্যসমূহ তুলে ধরে।
আজ (৭ নভেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ এক্সপোর উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সম্মানিত বিভিন্ন অতিথি, বিদেশি ক‚টনীতিক এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি চলবে আগামী ৯ নভেম্বর পর্যন্ত।
সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত এ প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং, অফশোর তেল ও গ্যাস সহায়তা, শিপিং লজিস্টিক ও বন্দর, মাছ ধরার জাহাজ ও মৎস্য এবং অটোমেশন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন স্টল দেয়া হয়েছে। প্রদর্শনীতে এনার্জিপ্যাক (আইএসও প্রত্যয়িত প্রতিষ্ঠান) বিশ্বখ্যাত চীনা ব্র্যান্ড ‘ওয়াইসি ডিজেল’ -এর পণ্যসমূহ প্রদর্শন করছে। দর্শনার্থীরা স্টল নম্বর ২৩-২৪-এ গিয়ে অভিজ্ঞ পেশাজীবীদের থেকে এ পণ্য সম্পর্কে জানতে পারবেন।
এ বিষয়ে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি’র চিফ বিজনেস অফিসার (মেরিন ইঞ্জিনিয়ার) মোহাম্মদ মাসুম পারভেজ বলেন, “বিমক্স দেশের সব চেয়ে বড় মেরিটাইম এক্সপো। এ এক্সপো জাহাজ এবং শিপিং লজিস্টিক সম্পর্কিত পণ্য প্রদর্শনের জন্য একটি চমৎকার সুযোগ। এনার্জিপ্যাক বিখ্যাত ‘ওয়াইসি ডিজেল’ এর ইঞ্জিন সরবরাহ করে; পাশাপাশি, এ পণ্যগুলোর বিক্রয়োত্তর সেবা ও যন্ত্রাংশ সহায়তাও নিশ্চিত করছি আমরা। এক্সপো -তে আমাদের স্টলে এসে খাতসংশিøষ্ট পেশাজীবী ও দর্শনার্থীরা এনার্জিপ্যাক ও মেরিন ইন্ডাস্ট্রির ওয়াইসি পোর্টফোলিও সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।”
উল্লেখ্য, এনার্জিপ্যাক গুয়ানশি ইউচাই মেশিনারি গ্রুপ কো. লিমিটেড নামে পরিচিত ‘ওয়াইসি ডিজেল’র অনুমোদিত ডিলার। ইনল্যান্ড রিভার শিপিং ও মহাসাগরে মাছ ধরার নৌযানের জন্য অত্যাধুনিক প্রযুক্তিতে মেরিন ইঞ্জিনগুলো তৈরি করে ইউচাই।
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সেপ্টেম্বর মাসের জন্য সামান্য কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ ট ...
স্টাফ রিপোর্টার: বোতলজাত সয়াবিন তেলের দাম সমন্বয় করেছে সরকার। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হতো।বুধবার ২ ...
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
সব মন্তব্য
No Comments