জাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ডাকা অবরোধ সমর্থন করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) সকাল দশটায় ঢাকা আরিচা-মহাসড়কের সিএন্ডবি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেইটে গিয়ে শেষ হয়।
এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচনকালীন সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায় ও দেশব্যাপী চলমান গণগ্রেফতার বন্ধ ও রাজবন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সোহান, কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বিপ্লব।
এছাড়া জাবি শাখা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, ছাত্রনেতা জুবায়ের আল মাহমুদ, নাইমুল হাছান কৌশিক, রেজাউল আমিন, সোহানুর রহমান সুইট, রাজু হাসান রাজন, এম আর মুরাদ, নিশাত আব্দুল্লাহ, জিল্লু, মেহেদী, মাসুম ও মুজাহিদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতা নাইমুল হাছান কৌশিক বলেন, 'দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিস্ট সরকারের পতনের অবরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে রাজপথে রক্ত দিব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরে যাবো।'
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, 'গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কর্মসূচী ঘোষণা করেছেন সে কর্মসূচিকে সফল করার লক্ষ্যে আমরা মাঠে আছি। ভোটচোর সরকারের পতন ও মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ছাত্রদল অতীতের ন্যায় রাজপথে আছে এবং থাকবে।'
এর আগে, সকাল সাড়ে আটটায় সাভারের রেডিও কলোনি এলাকায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ ...
ডেস্ক রিপোর্ট: নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের টেকসই স্থাপত্য নিয়ে ‘সাসটেইনেবল আর্কিটেকচার প্র্যাকটিস’ শীর্ষক গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের লম্বা ছুটি শুরুর আগের দিন আগামীকাল শনিবার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এক অফিস আদেশে এই সি ...
সব মন্তব্য
No Comments