জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘সুন্দরবন’ এলাকায় রাতের আধারে অর্ধশত গাছ কাটার প্রতিবাদে পথনাটক ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৫ নভেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বৃক্ষসংরক্ষণ সচেতনতায় নতুন রেজিস্ট্রার ভবনের সামনে পথনাটক কর্মসূচি পালন করেছেন তারা। এরপর ক্যাম্পাসে পরিবেশ রক্ষা ও উন্নয়ন পরিকল্পনাকে পরিবেশবান্ধব প্রনয়নের দাবি নিয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।
এর আগে গত বুধবার রাতের শেষভাগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পাশে সুন্দরবন নামক স্থানে প্রায় অর্ধশত গাছ কাটা হয়।এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন,পহেলা নভেম্বর রাতের আঁধারে বিশ্ববিদ্যালয়ের অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে।এর প্রতিবাদে আমরা বৃক্ষরোপণ করেছি, পথনাটক করেছি সুন্দরবন এলাকায়। আজকে আমাদের কর্মসূচি ছিল পথনাটক ও প্রশাসনের কাছে স্বারকলিপি। আমরা তিন দিনের আল্টিমেটাম দিচ্ছি,এর মধ্যে আমাদের দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি প্রদান করবো।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোঃ নূরুল আলমের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সারা দেননি তিনি।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments