ডেস্ক রিপোর্ট: জ্যাক ব্রান্ডের ট্রাক ও ডাবল কেবিন ব্যবহারকারীদের জন্য সম্প্রতি ‘হাসি থাকুক পথে জ্যাক এর সাথে’ শীর্ষক একটি ফটো কনটেস্টের আয়োজন করে এনার্জিপ্যাক। এই ক্যাম্পেইনের মাধ্যমে জ্যাক ব্রান্ডের ট্রাক ও ডাবল কেবিন এর সাথে আনন্দ মুহূর্তের ছবি শেয়ারকরার সুবর্ণ সুযোগ দেয়া হয়।
‘হাসি থাকুক পথে জ্যাক এর সাথে’ শীর্ষক এই ক্যাম্পেইনটি গত ১৪ মে শুরু হয়ে ২৪ জুন পর্যন্ত চলে। জ্যাক ডে উদযাপন উপলক্ষে নেয়া প্রোগ্রামের অংশ হিসেবে এই কনটেস্টের আয়োজন করা হয়।
কনটেস্টে ছবি জমা দেয়ার প্রক্রিয়া এমনভাবে সাজানো হয়েছে যেন সারা বাংলাদেশের যেকোনো অঞ্চল থেকেই অংশগ্রহণকারীরা জ্যাক ভেহিক্যালের সোশ্যাল মিডিয়া পেইজের মাধ্যমে নিজেদের
অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। জুরি প্যানেল বিচক্ষণতার সাথে যাচাই-বাছাই করার পর বিজয়ীদের
নির্বাচিত করেন।
এ উপলক্ষে সম্প্রতি জ্যাক এর প্রধান কার্যালয় তেজগাঁওয়ে অবস্থিত এনার্জি পয়েন্টে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে এনার্জিপ্যাক পাওয়ার
জেনারেশন লিমিটেডের মোটর ভেহিকেল ডিভিশনের চিফ বিজনেস অফিসার এস এম জসিম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মোটর ভেহিকেল ডিভিশনের চিফ বিজনেস অফিসার এস এম জসিম উদ্দিন বলেন, “আমরা সব সময় আমদের ক্রেতাদের আবেগের মূল্যায়ন করি। আমরা জানি পথে নিয়মিত গাড়ি চালানোর ক্ষেত্রে নানাধরণের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে জ্যাক ও এর ক্রেতাদের মধ্যে শক্তিশালী বন্ধন গড়ে তুলতে চেয়েছি। প্রত্যেকটি ক্যাম্পেইন এর মত এই ক্যাম্পেইনও আমাদেরকে ক্রেতাদের আরও কাছাকাছি আসতে এবং আমাদের বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রেখেছে।”
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
সব মন্তব্য
No Comments