স্টাফ রপেোটার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, আগামীতে ২০৩০ সালের মধ্যে দেশে কোন নিরক্ষর মানুষ থাকবে না। নির্দিষ্ট সময়ে এই লক্ষ্য পূরণ করা হবে।আগামীকাল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ট্রান্সফর্মি লিটারেসি লার্নি স্পেসেস’ বা সাক্ষরতা শিখনের স্থানসমূহের রূপান্তর’।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৫ দশমিক ৬ শতাংশ। এখানো ২৪ দশমিক ৪ শতাংশ মানুষ সাক্ষরতার বাইরে। সরকার নিরক্ষর ব্যক্তিদের সাক্ষরতার আওতায় আনতে নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে।
তিনি আরো বলেন, দেশের ৬৪ জেলার ২৪৮টি উপজেলায় ১৫ থেকে ৪৫ বয়সী ৪৪ লাখ ৬০ হাজার নিরক্ষর মানুষকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মধ্য দিয়ে মৌলিক সাক্ষরতা জ্ঞান প্রদান করা হয়েছে। এছাড়া বিদ্যালয় থেকে ঝরে পড়া ও বিদ্যালয়ে যায়নি এমন ৬ লাখ শিক্ষার্থীকে মৌখিক শিক্ষা দেওয়া হচ্ছে। এই কার্যক্রম শেষ হলে তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় মহাখালীস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেছে।
উল্লেখ্য, ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়। ১৯৬৬ সালে বিশ্বে প্রথম আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়। প্রতিবছর এ দিবসটি উদযাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের সাক্ষরতা এবং বয়স্ক শিক্ষার অবস্থা তুলে ধরা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম সাক্ষরতা দিবস উদযাপিত হয়।
চট্টগ্রাম অফিস: বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে।মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার বানিয়ে নাম লিখিয়েছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। পরের বার চপস্টিক দিয়ে ভাত খাওয়ার রেকর্ডও যায় তার দখলে। এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসন সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং এ খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকে ...
সব মন্তব্য
No Comments