ডেস্ক রিপোর্ট: অনার এক্স৮সি ফোনের মাধ্যমে স্মার্টফোন বাজারে স্টাইলিশ একইসাথে অত্যাধুনিক ডিভাইসের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। শীঘ্রই বাংলাদেশের বাজারে এই স্টাইলিশ স্মার্টফোন নিয়ে আসবে অনার। প্রি-বুকিংয়ের সাথে থাকছে দুর্দান্ত অফার। প্রি-বুকিং চলাকালীন গ্রাহকরা বর্তমানে ব্যবহার করছেন এমন যেকোনো ব্র্যান্ডের ফোন এক্স৮সি ফোনের সাথে এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে এক্সচেঞ্জকৃত ফোনের মূল্য এক্স৮সি ফোনের মূল্য থেকে ছাড় দেওয়া হবে।
নান্দনিকতার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬জিবি র্যাম (৮+৮ এক্সটেন্ডেড), ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসের ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে অনার। “দ্যা ওয়ার্ল্ডস ফেভারিট কালার” হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের বৈচিত্র্যময় স্টাইল ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এই ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে নিয়ে আসা হয়েছে -- মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল।
অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং আজ ২৪ এপ্রিল থেকে শুরু হবে এবং আগামী ২ মে পর্যন্ত চলবে। ফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ২ মে থেকে বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন প্রেমীরা প্রি-বুকিংয়ের তারিখ থেকে অনারের এক্সপেরিয়েন্স শপে সরাসরি ডিভাইসটি ব্যবহার করার সুযোগ পাবেন। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) ও ক্রয় পরবর্তী ১৮০ দিনের জন্য বিনামূল্যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন; সাথে উপহার হিসেবে পাবেন এএনসি ও প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি সম্বলিত অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।
আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://smart-honor.com।
স্টাফ রিপোর্টার: নারীর অর্থনৈতিক ক্ষমতায়নই প্রকৃত মুক্তির পথ—বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম সেলিমা আহমাদের এই দর্ ...
স্টাফ রিপোর্টার: এলডিসি উত্তরণের পর বাংলাদেশের সামনে যে বহুমাত্রিক অর্থনৈতিক ও রপ্তানি চ্যালেঞ্জ তৈরি হবে, তা মোকাবিলায় অর্থনীতিকে কার্যকর রাজনৈতিক কাঠামো ও কর্মপরিকল্পনার সঙ্গে যুক্ত করার কোনো বিকল্ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ববাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারে সব ধরনের সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪২০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দাম আজ সোমবার, ৬ ...
স্টাফ রিপোর্টার: বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষ ...
সব মন্তব্য
No Comments