আন্তর্জাতিক ডেস্ক: ভারত বাংলাদেশের উত্তর সীমান্তঘেঁষা এলাকায় নতুন তিনটি সেনা ঘাঁটি স্থাপন করেছে। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ, আসাম ও বিহারের সীমান্ত এলাকায় এসব ঘাঁটি স্থাপন করা হয়েছে যাতে শিলিগুড়ি করিডোর বা 'চিকেনস নেক' অঞ্চলের নিরাপত্তা জোরদার করা যায়।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও এডিটিভির প্রতিবেদনে বলা হয়, নতুন এই ঘাঁটিগুলো আসাম রাজ্যের ধুবড়ি, পশ্চিমবঙ্গের চোপড়া ও বিহারের কিষাণগঞ্জ এলাকায় স্থাপন করা হয়েছে-যা বাংলাদেশের পঞ্চগড় ও কুড়িগ্রাম সীমান্তের খুব কাছেই অবস্থিত।
ভারেতর সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ের বিভিন্ন 'নিরাপত্তা চ্যালেঞ্জ' মোকাবিলা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানোর জন্য এই ঘাঁটি স্থাপন করা হয়েছে।
এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শিলিগুড়ি করিডোর ভারতের কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল। এই করিডোর রক্ষা করা মানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।
ঢাকায় সরকারিভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে সীমান্ত পর্যবেক্ষক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা পরিবেশে প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন নারী, ৩ জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। সংবাদমাধ ...
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
সব মন্তব্য
No Comments