ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ নিয়ে ভুল প্রচারণা ঠেকাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
জাতিসংঘ অথবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া এবং বিদেশি বাংলাদেশি মিশনসমূহে তথ্য সরবরাহের জন্য সংশ্লিষ্ট কিছু মন্ত্রণালয় ও বিভাগকে নিয়ে এ কমিটি গঠন করা হবে।কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিুসল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আলোচনার বিষয়ে জানা গেছে, ভুল প্রচারণা বা বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য দেওয়া, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বিদেশি কোনো রাষ্ট্রের কোনো ইস্যুতে বাংলাদেশ নিয়ে জানতে চাওয়া, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সংক্রান্ত তথ্য, বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে আরও যোগাযোগ বাড়ানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে টেকনিক্যাল কমিটি। কমিটির সমন্বয়কারী হবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভায় সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। সভায় আলোচনায় বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটা ক্লোজ ডোর মিটিং। আমাদের কার্যক্রমের অংশ হিসেবে অনেক বৈঠকই করতে হয়। সব মিটিং যে গণমাধ্যমের জন্য ওপেন করতে হবে বিষয়টা এমন নয়। আমি এ বিষয়ে আর কিছু বলব না।
তবে তিনি বড় শক্তিগুলোর বৈশ্বিক প্রতিযোগিতার কারণে সৃষ্ট চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও নতুন বছরে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখতে সরকার সচেষ্ট থাকবে বলে জানিয়েছিলেন।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভের মুখে পড়েছেন। সোমবার ...
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।সোমবার (১২ অ ...
সব মন্তব্য
No Comments