জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে ডিমেনশিয়া সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব আলঝেইমার্স মাস সেপ্টেম্বর ২০২৩ উপলক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সোমবার ২৫ সেপ্টেম্বর বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ। সেমিনারে সভাপতিত্ব করেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে
উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, আলঝেইমার্স দীর্ঘস্থায়ী ও অনিরাময় যোগ্য রোগ, যা মস্তিষ্ককে আক্রমণ করে এবং ধীরে ধীরে কর্মক্ষমহীন করে ফেলে। এ রোগে আক্রান্ত ব্যক্তি অন্যের ওপর সার্বক্ষণিক নির্ভরশীল হয়ে পড়েন। তাই ডিমেনশিয়া রোগীদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। আবার এই রোগীর পরিবার বা দেখানোকারী ব্যক্তির ওপর মানসিক অনেক চাপ পড়ে। সে জন্য তাদের প্রতিও সকলের সংবেদনশীল আচরণ করা উচিৎ।
এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. নুহু আলম। আরও বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার খসরু পারভেজ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. সালমা আক্তার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. বদরুল ইসলাম সিনহা এবং ডা. আজিজুল হক। বিশ্ব আলঝেইমার্স মাস উপলক্ষে সেমিনার শুরুর আগে বেলা দশটায় মাইক্রোবায়োলজি বিভাগের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে সিনেট হলে এসে শেষ হয়।
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত ইতিহাস বিভাগের ২০তম সেমিস্টার ব্যাচের নবীনবর ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভাইস ...
সব মন্তব্য
No Comments