জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছু ও তার অভিভাবকের কাছ থেকে টাকা ছিনতাইকালে একজনকেহাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৩ আগস্ট) সকাল ১০টায় সাভারের গেন্ডারিয়া থেকে ৩০ হাজার টাকা ছিনতাই করে চক্রটি। চক্রের এক সদস্য ধরাপড়লেও অপর দুইজন পালিয়ে যায়।
আটককৃত সদস্যের নাম নুরে আলম। তিনি মিরপুরের বাসিন্দা। পেশায় একজন রিক্সাচালক।
ঘটনাস্থলে থাকা পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী হাসান সজীব এবং সরকার ও রাজনীতি বিভাগের শাহরিয়ার শুভ বলেন, "ডি ইউনিটে পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছু ও তার অভিভাবক থেকে ছিনতাইকারীরা ৩০ হাজার টাকা ছিনতাই করে। আমরা টাকা উদ্ধারের ব্যবস্থা করেছি এবং ঐ অভিভাবককে টাকা পৌছে দিয়েছি। ছিনতাইকারীকে প্রক্টর অফিসে হস্তান্তর করা হয়েছে।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান
বলেন,"শিক্ষার্থীরা এক ছিনতাইকারীকে আটক করেছে।ছিনতাইকৃত টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।"
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাদের একজন ভালো ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
সব মন্তব্য
No Comments