স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল ফিতরের আনন্দ উদযাপনকে আরও বহুগুণ বৃদ্ধি করতে এক বিশেষ ঈদ ক্যাম্পেইন নিয়ে আসার ঘোষণা দিয়েছে অনার বাংলাদেশ। গত ০৬ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি আগামী চাঁদ রাত পর্যন্ত চলবে। স্মার্টফোনপ্রেমীদের জন্য এবারের ঈদ উদযাপনকে আরও অনন্য করে তুলতে আকর্ষণীয় নগদ পুরস্কারের সুযোগ নিয়ে এসেছে বৈশ্বিক এই প্রযুক্তি ব্র্যান্ডটি।
বিশেষ এই ক্যাম্পেইনের আওতায়, যেকোনো অনার স্মার্টফোন বা এআইওটি ডিভাইস কিনলেই ক্রেতারা একটি ইনস্ট্যান্ট লটারিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। লটারির বিজয়ীরা সর্বোচ্চ ১ লাখ টাকা নগদ পুরস্কার, অনার ব্র্যান্ডশপ থেকে একটি কিনলে একটি ফ্রি অফার অথবা, নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার জিতে নিতে পারবেন। এছাড়াও তারা ব্যাকপ্যাক, কফি মগ ও হট ওয়াটার ফ্লাস্কের মতো অনার ব্র্যান্ডের আরও বেশকিছু উপহার জিতে নেয়ার সুযোগ পাবেন।
লটারির এই পুরস্কারের পাশাপাশি, সকল ক্রেতাকে নিশ্চিত উপহার হিসেবে একটি অনার টি-শার্ট এবং সনি স্মার্ট শোরুম থেকে সনি’র স্মার্ট পণ্য কেনার ওপর সর্বোচ্চ ২% ক্যাশব্যাক প্রদান করা হবে। এছাড়াও, নির্দিষ্ট মডেল কেনার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ পাবেন ক্রেতারা। একইসাথে, ক্রেতারা নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- www.smart-honor.com
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments