মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিশ্বকবির নামাঙ্কিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার দুপুর ১২টায় এ-ইউনিট (বিজ্ঞান বিভাগ)-এর পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মতো সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে দুইটি কেন্দ্রে (শাহজাদপুর সরকারি কলেজ ও ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়) পরীক্ষাগ্রহণ শুরু হয়। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩,৩২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আগমন উপলক্ষে শাহজাদপুরজুড়ে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে পরীক্ষা গ্রহণকে নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বললে তাঁরা সন্তুষ্টচিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, যদিও এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা তথাপিও এটি একটি উৎসব। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ শাহজাদপুরবাসীকে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা এমনি করেই পাশে থাকবেন। উল্লেখ্য সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ-ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি (এ, বি, সি) ইউনিটে সর্বমোট ৫৮১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments