মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: বুধবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয়ের বোর্ডরুমে রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এবং রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল,রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড (রাকাব-এর সাবসিডিয়ারি কোম্পানি) এর পরিচালনা পর্ষদের ৪৩তম সভায় সভাপতিত্ব করেন
ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর পরিচালক মোঃ জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান রাকাব প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোঃ গোলাম মোস্তফা তাঁদের নিজ কার্যালয় থেকে উক্ত সভায় ভার্চুয়ালী অংশগ্রহণ করেন।
এছাড়াও মহাব্যবস্থাপক (পরিচালন) মাকসুদা নাসরীন, কোম্পানির সদস্য সচিব ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আব্দুল্লাহ্ সালাহ্ উদ্দিন গাজী উক্ত সভায় অংশগ্রহণ করেন।
পরিচালক হিসেবে রাকাব এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড-এর পর্ষদ সভায় প্রথম অংশগ্রহণ করায় সভার শুরুতে রাকাব-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান-কে পর্ষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনাসহ ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments