সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: পবিত্র ঈদুল আযহায় এ বছর সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে এক লাখ ৯৯হাজার ১৭২ টি গরু, এক হাজার ১৫৩ টি মহিষ, এক লাখ ৭২ হাজার ৭৪ টি ছাগল ও ২১ হাজার ৬৪০ টি ভেড়া কোরবানি হয়েছে। এবার সারাদেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩ টি। শুক্রবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মাঠপর্যায়ের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪ টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭ টি, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯ টি, খুলনা বিভাগে ৯ লাখ ৪৯ হাজার ৫৮১ টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৩০ হাজার৬৭৩ টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ৩৯ টি, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭ টি ও ময়মনসিংহ বিভাগে ৩লাখ ৮৫ হাজার ৯০২ টি গবাদি পশু কোরবানি হয়েছে।
কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০ টি গরু, ১ লাখ ৭ হাজার ৮৭৫ টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি ছাগল, ৫ লাখ ২ হাজার ৩০৭ টি ভেড়া ও এক হাজার ২৪২ টি অন্যান্য পশু।
এর মধ্যে ঢাকা বিভাগে ১১ লাখ ৭১ হাজার ২১৭ টি গরু, ৬ হাজার ৪৮০ টি মহিষ, ১২ লাখ ৬৭ হাজার ৫৯৫ টি ছাগল, এক লাখ দুই হাজার ১৬ টি ভেড়া ও অন্যান্য ৮৭৬ টি পশু। চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ২৯ হাজার ৬২ টি গরু, ৮৭ হাজার ২১৪ টি মহিষ, ৬ লাখ ৪১ হাজার ৯৭৮ টি ছাগল, ৯৩ হাজার ১৮১ টি ভেড়া ও অন্যান্য ৩৪২ টি পশু। রাজশাহী বিভাগে ৭ লাখ ১১ হাজার গরু, ৯ হাজার ৪৬৯ মহিষ ও ১২ লাখ ৩১ হাজার ছাগল ও এক লাখ ৮১ হাজার ভেড়া। খুলনা বিভাগে ২ লাখ ৭০ হাজার ২১৯ টি গরু, এক হাজার ৪৯২ টি মহিষ, ৬ লাখ ৫২ হাজার ৭৩১ টি ছাগল, ২৫ হাজার ১২৩ টি ভেড়া ও অন্যান্য ১৬ টি পশু। বরিশাল বিভাগে ২ লাখ ৭৬ হাজার ৬৩৫ টি গরু, ৯৮৯ টি মহিষ, এক লাখ ৫১ হাজার ৫৬৪ টি ছাগল ও এক হাজার ৪৮৫ টি ভেড়া। রংপুর বিভাগে ৫ লাখ ৩৬ হাজার ৭২০ টি গরু, ২৬৯ টি মহিষ, ৫ লাখ ৪৬ হাজার ৩৫৭ টি ছাগল ও ৬৫ হাজার ৮৩৩ টি ভেড়া। ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৭ হাজার ৩৫ টি গরু, ৮০৯ টি মহিষ, এক লাখ ৮৬ হাজার ২৯ টি ছাগল ও ১২ হাজার ২৯ টি ভেড়া কোরবানি হয়েছে। এ বছর সারাদেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩ টি।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments