পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বন্ধ চিনিকল পরিদর্শনে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা চিনিকল চালু করার চেষ্টা করছি। সেই জন্যই আসা। আমরা কাজ শুরু করে দিয়েছি। আপনারা বিশ্বাস রাখেন যত দ্রুত সম্ভব আমরা আপনাদের সহযোগিতায় শুরু করতে পারবো।শনিবার (১৬ নভেম্বর) বিকালে পঞ্চগড় চিনিকল পরিদর্শন শেষে, মিল মাঠে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন,আমরা অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে মানুষের উন্নতির জন্য চেষ্টা করছি।এই চেষ্টা করতে কিন্তু এখানে আসা।
এই উত্তর বাংলায় যেন একটা কাজের পরিবেশ তৈরি হয়। যেন মানুষ তার পেশায় ফিরে যেতে পারে। মানুষ তার পেশা আরো এগিয়ে নিতে পারে। মানুষ যেন তার পেশা নিয়ে গর্ববোধ করতে পারে।
জেলা প্রশাসক সাবেত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম,কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,বাংলাদেশ জামায়াতে আমির পঞ্চগড় জেলা শাখা মাঃমোহাম্মদ ইকবাল হোসাইন,সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আদম সুফি প্রমূখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, বাংলাদেশি টেক স্টার্টআপ ও ফাস্টেস্ট-গ্রোয়িং ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপের সাথে অংশীদারিত্ব করেছে। বাংলাদেশে অনলাইন সেল ও ডিস্ট্রিবিউশন আরও শক্তিশালী করা ...
পঞ্চগড় প্রতিনিধি: দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের পারাপার স্বাভ ...
স্টাফ রিপোর্টার: দুই মন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর পূর্বঘোষিত ধর্মঘট প্রত্যাহার করেছে এলপিজি অপারেটরদের সংগঠন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধর্মঘট প্রত্যাহারের ঘো ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসি ...
সব মন্তব্য
No Comments